Success Game কি?
Success Game যার অর্থ হলো সাফল্যের খেলা বা সাফল্য অর্জনের জন্য খেলা। এই খেলা একজন মানুষকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফল হতে সাহায্য করে। এইটি একটি বাস্তব জীবনে প্রয়োগ উপযোগী খেলা। ফুটবল, ক্রিকেট, টেনিস, ভিডিও গেম, কম্পিউটার গেম ইত্যাদি খেলার মূল ধারণার আদলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকে সহজ ও আনন্দদায়ক করার উদ্দেশ্যে এই খেলা ডিজাইন করা হয়েছে। এই খেলাটি আপনার দৈনন্দিন জীবনে চলাফেরা, উঠাবসা, কাজকর্ম, চিন্তাভাবনা, অনুভূতি ইত্যাদি সকল ক্ষেত্রে আপনার যত রকম খারাপ অভ্যাস রয়েছে তা দূর করতে ও প্রয়োজনীয় সকল ভালো অভ্যাস গঠন করতে সাহায্য করবে। যা আপনাকে একজন সফল ও পারফেক্ট মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।
একটি খেলার সময় একজন খেলোয়ার যেইভাবে প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য জোর চেষ্টা চালায়। আপনাকেও সেই রকমই আপনার জন্য প্রয়োজনীয় ভালো অভ্যাস গঠনের জন্য জোর চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে খারাপ অভ্যাসগুলো আপনাকে ভালো অভ্যাস গঠনে বাধা দিবে এটাই স্বাভাবিক। খারাপ অভ্যাসগুলোকে কে প্রতিপক্ষ ধরে খারাপ থেকে ভালো অভ্যাস পরিবর্তনের চেষ্টা করাটাই হচ্ছে সাকসেস গেম খেলা।
এক কথায় ভালো অভ্যাস গঠনের সুযোগ খোঁজা ও সুযোগ থাকলে তা কাজে লাগানোই হচ্ছে সাকসেস গেম খেলা। সফল হলে আপনি জয়ী হবেন। বিফল হলে আপনি পরাজিত হবেন।